বেসিস-কে পিপিই দিলো বে আইটি

১০ এপ্রিল, ২০২০ ১২:২৪  
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিলো বে ইনফরমেশন টেকনোলজিস অ্যান্ড সিস্টেমস লিমিটেড। করোনা ভাইরাসের কারণে লকডাউনের মধ্যে তথ্যপ্রযুক্তি সেবার মাধ্যমে দেশকে সচল রাখায় নিয়োজিত মাঠপর্যায়ের প্রযুক্তিসেবা প্রদানকারী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় দুইটি কার্টুনে ১০০ পিস পিপিই দেয়া হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বে ইনফরমেশন টেকনোলজিস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের সিইও সাইফুল ইসলাম সিদ্দিক এর পক্ষে কাওরান বাজারস্থ বেসিস কার্যালয়ে এই পিপিই সরঞ্জাম হস্তান্তর করা হয়। বেসিস ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মুশফিকুর রহমানের পক্ষে এই স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জামগুলো গ্রহণ করেন তার অফিসের এক্সিকিউটিভ সানজিদ হাসান ফিরোজ। তার কাছে এগুলো হস্তান্তর করেন বে ইনফরমেশন টেকনোলজিস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ম্যানেজার (কর্পোরেট অ্যাফেয়ার্স) শাহিদুল আলম।